ঢাকা মঙ্গলবার, ০৫ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্যারিসে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু সৌদি আরবে মারা গেছেন আরও ২ বাংলাদেশি হজযাত্রী চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত অর্ধশতাধিক দেশের সব বিভাগেই বজ্রবৃষ্টির আভাস নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার  স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বরিশাল জেলা ছাত্রদলের তিন শীর্ষ নেতাকে সাংগঠনিক সিদ্ধান্তের স্বাক্ষরিক ক্ষমতা প্রদান বাউফলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক, আহত ৮ বরিশালে বাণিজ্য মেলা বন্ধে ও দোকানপাট খোলা রাখার সময়সীমা নির্ধারণে মন্ত্রণালয়ে চিঠি
  • পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার 

    পটুয়াখালীতে বসত বাড়ি থেকে কালনাগিনী উদ্ধার 
    ছবি অনলাইন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী ও ৬ ফুট দৈর্ঘ্যের একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

    (৫ মে) মঙ্গলবার সকালে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে দাঁড়াশ সাপ এবং পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাড়ি থেকে কালনাগিনি সাপটি উদ্ধার করা হয়। পরে বেলা এগারোটার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসে এনিমেল লাভারস সদস্যরা। এ সময় সাপ দুটিকে দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

    উদ্ধারকারীরা জানান, কালচে বাদামী বর্ণের দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ ও সবুজ এবং হলুদের মাঝে লাল-কালো ডোরাকাটা বর্ণের কালনাগিনি সাপটি মৃদু বিষধর।

    এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান কালবেলাকে বলেন, হটলাইনে ফোন পাওয়ার পর সাপ দুটি উদ্ধার করা হয়েছে। তবে আঘাতপ্রাপ্ত হওয়ায় সাপ দুটিকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পুরোপুরি সুস্থ হলে প্রাণী দুটিকে সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ