ঢাকা শুক্রবার, ২২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ-হামলা বরিশাল বিআইডব্লিউটিএ’র ১৩ কর্মকর্তা-কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত চিংড়ি রেণুবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা বহিষ্কার বরিশালে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মাদকসহ গ্রেপ্তার ৩০ উপকূলের নিরাপত্তা ও নির্বাচনে নৌবাহিনীর ভূমিকা প্রশংসনীয়: নৌপ্রধান বরিশালে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৭ হাজার টাকা জরিমানা মোবাইল প্রযুক্তিতে আস্থার প্রতীক ভোলার মেয়ে মহিমা ঝালকাঠিতে মোটর চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত চোর মুলাদীতে জেলেসহ নৌকা ডুবিয়ে দিল নৌ পুলিশ, বিক্ষোভ
  • বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

    বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুনহাট সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দিবাগত রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

    নিহত যুবকের নাম মো. সাগর (২২)। তিনি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মিন্টু সরকার এবং মায়ের নাম মোসা. লিলি বেগম। উদ্ধার হওয়া জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।


    স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে বা কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ