ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • অসহ্য গরমে ঝুঁকিতে শিশু-বয়স্করা, জরুরি সতর্কতা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশ‍ালে জামায়াতের বিক্ষোভ বিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮, অস্ত্র ও গাঁজা উদ্ধার ভোলায় ভাড়া বাসায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক বরিশালে ফুটপাত দখলমুক্তে অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাংলাদেশে ‌‘একটি বড় হত্যাকাণ্ড’ নিয়ে মন্তব্য, মমতার বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২ আছমত আলী খান ইনস্টিটিউশনের এডহক কমিটির সভাপতি হলেন আনোয়ারুল হক তারিন গৌরনদীতে দাবিকৃত চাঁদা না পেয়ে  হামলা, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
  • তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশ‍ালে জামায়াতের বিক্ষোভ

     তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশ‍ালে জামায়াতের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেছেন, সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার যদি জনগণের ওপর এই পীড়মূলক নীতি বন্ধ না করে, তবে জনগণের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে। 

    তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৫ টায় নগরীর টাউন হলের সামনে জামায়াতে ইসলামী মহানগরীর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


    তিনি বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ যাত্রা শুরু করেছে, কিন্তু বিগত সরকারের মতো এখনও জুলুম-নির্যাতন চলছে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে গুম ও খুন নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। জনগণের কথা বিবেচনা না করেই দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল থাকার পরও তাদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি। অতীতে দেশে তেলের সংকট দেখা দিলে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সরকার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার আগে সেই সংসদীয় কমিটির সঙ্গেও কোনো আলোচনা করেনি।

    বাবর বলেন, শেখ হাসিনা রাতের আধারে তেলের দাম বাড়িয়েছিলেন, আর দেশের জনগণ তাকে দিনের আলোয় দেশছাড়া করেছে। বর্তমান সরকারও যদি এভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াতে থাকে, তবে জনগণ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। জনগণের মনের ভাষা বুঝে সরকারকে অনতিবিলম্বে দ্রব্যমূল্য কমিয়ে মানুষকে স্বস্তি দিতে হবে।

    তিনি আরও বলেন, সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ঋণখেলাপীকে নিয়োগ দিয়েছে। তার হাত ধরে দেশের অচল ব্যাংকিং ব্যবস্থা আরও ধ্বংসের দিকে যাচ্ছে। এই গভর্নরকে অপসারণ করে ইসলামী ব্যাংকসহ সকল ব্যাংকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

    মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম এবং বরিশাল মহানগর শিবিরের সভাপতি হাসান নাঈম।

    এ ছাড়া উপস্থিত ছিলেন, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী অ্যাডভোকেট আবুল খায়ের শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ