বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা বেগম ও কাজী আল মামুনের মাতা মোসাম্মাৎ রাহেলা বেগম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৮ জুন) রাত সাড়ে ৯টায় বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি তিন ছেলে, দুই মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে খবরে পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার ছেলে, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুন জানান, বার্ধক্যজণিত কারণে তার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। জন্য গত বৃহস্পতিবার তাকে আরিফ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজ সোমবার (২৯ জুন) মরহুমার নিজ বাড়ি ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, রাহেলা বেগমের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ প্রেসক্লাব সদস্য এবং সহযোগী সদস্যবৃন্দ।
তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীরভাবে সমবেদনা জ্ঞাপন করেছেন।
এইচকেআর