ঢাকা সোমবার, ২৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ফুটপাতে শরবত বিক্রি করে মাসে অর্ধ লাখ টাকা আয় করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী লিটন দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২২, উদ্ধার হলো ৯ কেজি গাঁজা    বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুন্নেছা ও কাজী মামুনের মায়ের ইন্তেকাল  কলাপাড়ায় সাংবাদিকের ওপর ছাত্রদলের হামলা ঝালকাঠিতে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ অফিসের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন পটুয়াখালীতে বিএনপির মিছিলে হামলা, আহত ১০ বরিশালে মহাসড়ক অবরোধ করে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের বিক্ষোভ অতীতের সব রেকর্ড ভেঙে পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ 
  • দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা

    দুর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন উদ্যমে পথচলা শুরু করেছে বরগুনার বেতাগী উপজেলার স্বেচ্ছাসেবী ও সমাজসেবামূলক সংগঠন দূর্বার তারুণ্য শান্তি সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী করার লক্ষ্যে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

    শুক্রবার (২৬ জুন) সংগঠনের উপদেষ্টাদের অনুমোদনে প্রকাশিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম (রুবেল) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিবুল ইসলাম শান্ত।

    এছাড়া কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মো. ছালাম সিকদার, মো. নাসির উদ্দিন ও মো. নাহিদুল ইসলাম, সহ-সভাপতি ওমর ফারুক; সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদার; অর্থ বিষয়ক সম্পাদক আবুবকর সিদ্দিক, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আসাদুজ্জামান (টিপু), ধর্ম বিষয়ক সম্পাদক মো. সজল সিকদার, তথ্য, যোগাযোগ ও প্রচার সম্পাদক মো. জামাল খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আলম হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল হাসান, প্রবাসী বিষয়ক সম্পাদক সালাউদ্দিন খান (এনামুল), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহজালাল হাওলাদার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে ছিয়াম হোসেন।

    সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর নবগঠিত কমিটির মাধ্যমে সমাজসেবা, শিক্ষা, মানবিক সহায়তা, রক্তদান, দুর্যোগকালীন সহযোগিতা, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পুনরায় চালু করা হবে। পাশাপাশি তরুণদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি মানবিক, সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, "ঐক্য, সততা ও সহায়তা"—এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করবে। এ লক্ষ্যে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

    সংগঠনের উপদেষ্টা মো. মিজানুর রহমান খান ও মো. শহিদুল ইসলাম নবগঠিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেতাগী উপজেলার উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ