ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার ভুয়া নিয়োগ বোর্ড গঠন করে কর্মাচারী নিয়োগ, ফেঁসে গেলেন ৩ মাদরাসাপ্রধান কর্ণফুলীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণে পটুয়াখালীর রুবেলসহ  দগ্ধ ২ নাবিকের মৃত্যু রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা খাতা চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী জুলাই হত্যাচেষ্টা মামলায় বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেপ্তার ঢাকা-বরিশাল মহাসড়ক ৩ ঘণ্টা বন্ধ রেখে মাইকিং করে সংঘর্ষ, নিহত ১ কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন মঠবাড়িয়ায় অস্বাভাবিক মৃত্যুর হার বাড়ছে, দুই মাসে ১৯ জনের লাশ উদ্ধার  প্রস্তাবিত বাজেট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল বরিশালে দুই নারীকে শ্লীলতাহানি: ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ
  • কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন

    কলাপাড়ায় নয় দফা দাবীতে ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় নয় দফা দাবী আদায়ের লক্ষ্যে কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সিক্সলেন মহাসড়ক থেকে কুয়াকাটা জিরোপয়েন্ট পর্যন্ত ৩০ কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

    কলাপাড়া " নাগরিক সমাজ" এর আয়োজনে  বুধবার (১ জুলাই)  সকাল ১০টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    এতে দাবী গুলো হলো ভাংগা-কুয়াকাটা সিক্সলেন মহাসড়ক নির্মান, পর্যটন শিল্প বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা সমুদ্রবন্দরকে পূর্নাঙ্গভাবে চালু করা, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, কুয়াকাটা প্রস্তাবিত স্থানে বিমান বন্দর স্থাপন, ভাংগা রেলপথ কে কুয়াকাটা পর্যন্ত সংযোগ স্থাপন, নদীভাংগন রোধ করে টেকসই বেড়িবাঁধ নির্মান, বরিশাল-ভোলা সেতু নির্মান, ভোলার গ্যাস দিয়ে (ভোলা-বরিশাল-পটুয়াখালী) শিল্পাঞ্চল গড়ে তোলা।

    মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কলাপাড়া উপজেলার দু'টি পৌরসভা সহ ১২ টি ইউনিয়নের  বিভিন্ন শ্রেনীপেশার হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।

    এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মানববন্ধন উদযাপন কমিটির আহবায়ক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, সদস্য সচিব মুছা তাওহীদ নান্নু মুন্সী সহ নেতৃবৃন্দ। 

    এর আগে গত সোমবার এবং মঙ্গলবার নাগরিক সমাজ এবং বন্দর ব্যবসায়ী সমিতি মাইকিং করে সকল দোকান-পাট  বুধবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা বন্ধ রেখে মানববন্ধনে অংশগ্রহনের আহবান জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ