ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • প্রস্তাবিত বাজেট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল

    প্রস্তাবিত বাজেট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নতুন অর্থাবছরের প্রস্তাবিত বাজেট পাস এবং সফলভাবে মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল।

    মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দলের সভাপতি এএ জহির উদ্দিন তুহিনের নেতৃত্বে মিছিলটি বের করা হয়।

    মিছিলটি রাজধানীর নটরডেম কলেজ এলাকা থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় ও নাইটিংগেল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে ঢাকা মহানগর (দক্ষিণ) স্বেচ্ছাসেবক দল। এতে সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি এএ জহির উদ্দিন তুহিন। বক্তব্য দেন- সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার প্রমুখ।

    বক্তারা, ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট দেশের উন্নয়ন ও একই সঙ্গে সফলভাবে মালয়েশিয়া ও চীন সফর অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে বলে আশাপ্রকাশ করেন।

    শুভেচ্ছা মিছিল ও সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জয়দেব জয়, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোকতার হোসেন, শহিদুল ইসলাম সোহেল, জসিম উদ্দীন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, এস এম কবির, মো. রফিকুল ইসলাম রফিক, কাজী আলাউদ্দিন জুয়েল, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মকিম, মাহাবুব ফরাজি, মাহামুদ হাসান রঞ্জু, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিব উল্লাহ মজিব, আল মামুন, শফি মোহাম্মদ জুয়েল, জাকিরুল ইসলাম জাকির- প্রচার সম্পাদক, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি এস এম সায়েম, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মনির হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন রিন্টু, কাজী মহিউদ্দিন মহি, হাসান আলী, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ