ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত বরিশালে স্বাস্থ্যের পরিচালক হলেন ডা. মনিরুজ্জামান অবশেষে আলোর মুখ দেখছে বরিশাল কবি জীবনানন্দ দাস স্টেডিয়াম যুগের পর যুগ বিএম কলেজের সৌন্দর্য বাড়িয়ে চলেছে নাগলিঙ্গম গাছ বরিশালে ছাত্রীদের উত্ত্যক্ত: ৪ বখাটে আটক বরিশালে রিহ্যাব সদস্যকে মারধর ও জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করতে হবে: সরোয়ার কাউখালীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও প্রণোদনা বিতরণ ইসলামী ব্যাংক নিয়ে ফের বিক্ষোভের ঘোষণা গ্রাহক ফোরামের ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল
  • করোনা ব্যবস্থাপনার ফোকাল পার্সন

    বরিশালে স্বাস্থ্যের পরিচালক হলেন ডা. মনিরুজ্জামান

    বরিশালে স্বাস্থ্যের পরিচালক হলেন ডা. মনিরুজ্জামান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা মহামারিকালে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চিকিৎসক ডা. এস এম মনিরুজ্জামান বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসাবে যোগ দিয়েছেন। সোমবার সকালে তিনি বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ডের বিভাগীয় কার্যালয়ে পৌঁছে যোগদান করেন। এরপর তিনি স্বাস্থ্যবিভাগে কর্মরতদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নিয়ে সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন।

    তিনি একজন দক্ষ, অভিজ্ঞ ও কর্মনিষ্ঠ স্বাস্থ্য প্রশাসক হিসেবে পরিচিত। এর আগে তিনি প্রায় দুই বছর বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শেবাচিম হাসপাতালে দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে প্রশংসিত হন। এর আগে চার বছর তিনি শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। 

    করোনা মহামারির সময়ে দক্ষিণাঞ্চলের কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল শেবাচিম হাসপাতালে করোনা ব্যবস্থাপনার ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক সুনাম অর্জন করেন। সর্বশেষ তিনি শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক পদে কর্মরত ছিলেন।

    ডা. এস এম মনিরুজ্জামান বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ এই চিকিৎসকের নেতৃত্বে বরিশাল বিভাগের স্বাস্থ্য ব্যবস্থাপনায় নতুন গতি ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

    নবনিযুক্ত বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালকের পদ পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মান ও দায়িত্বের বিষয়। সরকারের স্বাস্থ্যনীতি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।

    তিনি আরও বলেন, করোনাকালে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনা আরও কার্যকর ও জনবান্ধব করার চেষ্টা করব। জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ