ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • যুগের পর যুগ বিএম কলেজের সৌন্দর্য বাড়িয়ে চলেছে নাগলিঙ্গম গাছ বরিশালে ছাত্রীদের উত্ত্যক্ত: ৪ বখাটে আটক বরিশালে রিহ্যাব সদস্যকে মারধর ও জোরপূর্বক স্বাক্ষরের অভিযোগ সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করতে হবে: সরোয়ার কাউখালীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও প্রণোদনা বিতরণ ইসলামী ব্যাংক নিয়ে ফের বিক্ষোভের ঘোষণা গ্রাহক ফোরামের ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল বরিশালসহ ৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস লাশ উদ্ধারের ২ মাস পেরোলেও অধরা আসামি, ক্ষোভে ফুঁসছে আঁখির পরিবার কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা
  • সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করতে হবে: সরোয়ার

    সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করতে হবে: সরোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার জনশক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত হলো দক্ষ জনশক্তি গড়ে তোলা। বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে হলে যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগী দক্ষতায় প্রশিক্ষিত হওয়ার বিকল্প নেই। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সঙ্গে প্রশিক্ষণের সমন্বয় সাধনের উপর গুরুত্ব দিতে হবে। এসময় তিনি পুরুষের ন্যায় নারীদের জন্যও প্রশিক্ষণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন।

    সোমবার বেলা ১১টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 
     
    তিনি বলেন, আধুনিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণ-তরুণীদের তথ্য প্রযুক্তিনির্ভর বিভিন্ন কর্মমুখী বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। ফলে দেশে বেকারত্বের হার হ্রাস পাওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

    বিভাগীয় কমিশনার খলিল আহমেদ'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মো. গোলাম কবির, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন।  স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের যুগ্ম পরিচালক শহীদ উল্লাহ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    এর আগে ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

    উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক এবং বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ