ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায় আন্তঃজেলা ডাকাত সর্দারসহ গ্রেফতার ৬ বিসিসিতে মশক নিধনে বরাদ্দ বাড়লেও কমছে না মশার উপদ্রব বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীদের ‘ঘরবাড়ি’ যেন জেলহাজত! বরিশাল নগরীতে ইয়াবা ট্যাবলেটসহ আটক ২   আমতলীতে সড়ক ধসে মাছের ঘেরে  বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক
  • ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ : মাদরাসা শিক্ষকসহ নিহত ২

    ঝালকাঠিতে বাস-সিএনজি সংঘর্ষ : মাদরাসা শিক্ষকসহ নিহত ২
    চরমোনাই মাদরাসার ইংরেজি শিক্ষক আব্দুর রহিম। সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চরমোনাই মাদরাসার ইংরেজি শিক্ষক আব্দুর রহিমসহ (৫০) দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

    বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ১০টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার সমবায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    মাদরাসাশিক্ষক আব্দুর রহিম বরিশাল থেকে গ্রামের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া যাচ্ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যদের পরিচয় জানা যায়নি।

    পুলিশ জানায়, বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

    অন্যদিকে বরিশাল থেকে যাত্রী নিয়ে ভান্ডারিয়া উপজেলার দিকে যাচ্ছিল একটি সিএনজিচালিত অটোরিকশা। পথে রাজাপুরের সমবায় এলাকায় পৌঁছালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী চরমোনাই মাদরাসার ইংরেজি শিক্ষক আব্দুর রহিমসহ ২ জন নিহত হন। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

    খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত চারজনকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

    পরিবারের লোকজন এলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ