গৌরনদীর যুবককে লিবিয়া নিয়ে নির্যাতন, একাধিক মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার

বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের এক যুবককে ইতালী নেওয়ার কথা বলে আটকে নির্যাতন করে পরিবারের কাছ থেকে ২৪ লাখ টাকা মুক্তিপণ আদায় করে গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ও একাধিক মানবপাচার মামলার আসামি মাফিয়া ডন ইলিয়াস ফকির (৫৫)।
র্যাব-১২ সিরাজগঞ্জ থেকে শুক্রবার গ্রেপ্তার করে গভীর রাতে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করেছে।
ইলিয়াস ফকিরের বিরুদ্ধে মাদারীপুর ও বরিশাল জেলার একাধিক মানবপাচার মামলা রয়েছে। শনিবার (১ আগষ্ট) তাকে বরিশালের মানবপাচার প্রতিরোধ দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হেয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের বারেক বেপারীর ছেলে রাসেল বেপারীকে (২৯) ইতালি নেয়ার জন্য চুক্তি হয় গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে ইলিয়াস ফকিরের সাথে। চুক্তিমতে গত ২৩ নভেম্বর দালালচক্রের হাতে ২০ লাখ টাকা তুলে দেয় রাসেলের পরিবার। পরে ২৪ নভেম্বর রাসেলকে শ্রীলঙ্কা নিয়ে যায় দালালচক্র।
সেখান থেকে সৌদিআবর, কুয়েত, মিশর, সবশেষ যুবককে লিবিয়ায় নিয়ে বন্দি করে মাফিয়া ডন ইলিয়াস ও ওই চক্রের সদস্যরা। রাসেল বেপারীকে শারিরিক নির্যাতন করে পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। কয়েক ধাপে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ২৪ লাখ টাকা মুক্তিপন যুবকের পরিবার।
এরপরে গত ১৬ জুন বিমানের মাধ্যমে রাসেলকে বাংলাদেশে ফেরত পাঠায় ওই দালালচক্র। এই ঘটনায় ভুক্তভোগী যুবক দেশে এসে ১২ জুলাই বরিশালের মানবপাচার প্রতিরোধ দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ইলিয়াস ফকিরসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি ইলিয়াকে শুক্রবার দুপুরে তাকে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে
র্যাব- ১২।
শুক্রবার গভীর রাতে র্যাব সদস্যরা তাকে গৌরনদী মডেল থানায় সোপর্দ করে।
শনিবার বরিশালের বিশেষ আদালতে তাকে তোলা হবে। গ্রেফতার ইলিয়াস গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ইলিয়াস ফকিরের বিরুদ্ধে মাদারীপুরে ৩টি ও বরিশালে একটি মানবপাচার মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছেন আদালত। ইলিয়াসের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে শোন অ্যারেস্ট দেখানো’হবে।
এইচকেআর