ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার

    টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা বৃষ্টিতে বরগুনার বেতাগী উপজেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে উপজেলা ও পৌর শহরে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

    বসতবাড়ির উঠান, রান্নাঘর ও সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নামছে না বলে অভিযোগ  ভুক্তভোগীদের।

    সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নিচু স্থানগুলোতে পানি জমে রয়েছে।

    কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক পরিবারের সদস্যদের ঘর থেকে বের হতে হলে পানির মধ্য দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, নারী ও বয়স্করা।

    পানিবন্দি এলাকার বাসিন্দা বেতাগী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ মো. দেলোয়ার হোসেন বলেন , রাস্তা সংস্কারের সময় পরিকল্পিত কোন ড্রেনেজ রাখা হয়নি।

    এটা বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিনের ভুলের কারণে দুর্ভোগ পোহাচ্ছে জনসাধারণ। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে তাদের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দিনের পর দিন জমে থাকে। এতে বসতবাড়ির পাশাপাশি স্থানীয় রাস্তাঘাটও তলিয়ে যায়।

    বেতাগী পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯ ওয়ার্ডের  কিছু কিছু আংশিক এলাকা পানিতে তলিয়ে রয়েছে।

    এ ছাড়া উপজেলার দেশান্তরকাঠী,  খোন্তাকাঠা লক্ষ্মীপুরা, বাসন্ডা, গোয়ালবাড়ি এলাকা, জলিসা, আনোর জলিসা, ঝিঙ্গাবাড়িয়া, ছোট মোকামিয়া, বদনীখালী, কুমড়াখালী, কাজিরাবাদ, ভোড়া কালিকাবাড়ি গ্রামের নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে রয়েছে।

    শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের শিক্ষার্থীরা  বিদ্যালয়ে যাতায়াত, ব্যবসায়ীদের দোকানে যাওয়া-আসা এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। পানিবন্দি অনেক পরিবারের রান্না বন্ধ হয়ে গেছে বলে জানান তারা। 

    ৫ নম্বর ওয়ার্ডের রিকশাচালক আলাম বলেন, বৃষ্টির পানি জমে থাকলে রান্না বন্ধ রাাখতে হচ্ছে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, প্রবলবৃ ষ্টিতে পানিবন্দি এলাকাসমূহ সরেজমিন পরিদর্শন করে খোঁজখবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত  পরিবারগুলোকে সহায়তা করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ