ঢাকা শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড়  কুয়াকাটায় এক ট্রলারে ধরা পড়লো ৪৬ মণ ইলিশ, বিক্রি অর্ধকোটি টাকা বরিশালে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ কমিশনারের মতবিনিময় মহানগরীর বিভিন্ন থানা ও পুলিশ ফাঁড়ি আকস্মিক পরিদর্শন করলেন বিএমপি কমিশনার থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 

    বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী 
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদীতে এক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ ও হেনস্থার অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি আত্মগোপনে রয়েছেন।

    ঘটনাটি উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিল্বগ্রাম এলাকার বলে জানা গেছে। অভিযুক্ত মো. শাহিন মৃধা মাহিলাড়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।

    স্থানীয়রা জানান, প্রায় এক মাস আগে বিল্বগ্রাম এলাকার একটি বসতঘরে এক নারীকে এক যুবকের সঙ্গে আটক করেন শাহিন ও তার সহযোগীরা। পরে ওই নারীকে হেনস্থার পাশাপাশি ভিডিও ধারণ করা হয়। সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

    ভিডিওতে দেখা যায়, অর্ধউলঙ্গ অবস্থায় ওই নারী নিজের ওড়না দিয়ে শরীর ও মুখ ঢাকার চেষ্টা করছেন। এ সময় এক ব্যক্তি তার শরীর থেকে ওড়না সরিয়ে ভিডিও ধারণ করছেন। ভিডিওতে ওই নারীকে হেনস্থার দৃশ্যও রয়েছে।

    ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত শাহিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন বলে স্থানীয়রা জানান। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

    গৌরনদী উপজেলা যুবদলের সদস্যসচিব মনির হোসেন আকন বলেন, বিষয়টি জানতে আজই (শনিবার) ঘটনাস্থলে যাব। কী প্রেক্ষাপটে ভিডিওটি ধারণ করা হয়েছে, তা খতিয়ে দেখে সত্যতা পেলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

    গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ