ঢাকা রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক  প্রতি বছর ৫ কোটি করে গাছ রোপণ করা হবে: তথ্যমন্ত্রী ভীমরুলীর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার বাজার আমাকে মুগ্ধ করেছে বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ বরিশালে নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারণ, আত্মগোপনে যুবদল কর্মী  ভোলায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে টানা বৃষ্টিতে বেতাগীতে জলাবদ্ধতা, পানিবন্দি হাজারো পরিবার বরিশালে স্কুলে টিফিনে খাবার বিতরণে অনিয়ম, দেয়া হচ্ছে পচা কলা-বাসি ডিম উজিরপুরে লাল ফিতা কেটে বিএনপি নেতার বাঁশের সাকোর উদ্বোধন ঘিরে সমালোচনা ঝড় 
  • বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক 

    বরিশালে ড্রাম থেকে ১৪ অস্ত্র উদ্ধার, কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করা হয়েছে। 
     

    শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে সাপানিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

    আটক দুজন হলেন নগরের পোল এলাকার বাসিন্দা মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মো. মেহেদী হাসান (২৫) এবং ভাটিখানা এলাকার খলিল মৃধার ছেলে মো. আব্দুর রহমান (২৫)।

    কাউনিয়া থানা পুলিশ জানায়, সাপানিয়া এলাকায় মজিবুর রহমান সৈকতের মালিকানাধীন একটি ঘেরের কাজে ব্যবহৃত টিনের বসতঘরে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সেখানে থাকা নীল রঙের একটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে দুই যুবককে আটক করা হয়।

    পরে তাদের হেফাজত ও ড্রামটি তল্লাশি করে দুটি ধারালো ছোড়া, একটি হাসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা এবং দুটি চাইনিজ কুড়ালসহ মোট ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘেরের মালিক মজিবুর রহমান সৈকত ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ। তিনি সাপানিয়া এলাকার বাসিন্দা।

    কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, আটক মেহেদী হাসান ও আব্দুর রহমানের বিরুদ্ধে এর আগে কোনো মামলা নেই। তবে পলাতক মজিবুর রহমান সৈকতের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

    তিনি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে। আটক দুই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পলাতক ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ