ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news

বরিশাল নগরীর কর্ণকাঠিতে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ 

বরিশাল নগরীর কর্ণকাঠিতে ৪৫ পিস ইয়াবাসহ আটক ১ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীর কর্ণকাঠি এলাকা থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। 

সোমবার রাত সাড়ে ৮ টার দিকে বন্দর থানার এসআই পিন্টু পালের নেতৃত্বে  একটি টিম অভিযান চালিয়ে তাকে আটক করে। 

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে বিএমপির মিডিয়া সেল। 

আটককৃত হল নগরীর ২৮নম্বর ওয়ার্ডের শের-ই বাংলা সড়ক, হামিদ লেন সড়কের  আকরাম খানের ছেলে মো. রিয়াজ খান (৪০)। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন