ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি জেলের জালে ৮ কেজির দাতিনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়
  • বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ

    বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলেন পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন। হঠাৎ তার চোখে পড়ে ২টি প্লাস্টিকের বয়াম। কাছে যেতেই থমকে দাঁড়ান তিনি। বয়াম দুটির ভেতরে পড়ে ছিল ২ নবজাতক একটি ছেলে ও একটি মেয়ে। ২ জনেরই নিথর দেহ।

    মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের ১৯ নম্বর ওয়ার্ডের বগুড়া রোডের গফুর সড়কের বিপরীতে, নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন ময়লার স্তূপে নবজাতক দুটি পাওয়া যায়।

    পরিচ্ছন্নতাকর্মী জাকির হোসেন বলেন, প্রতিদিনের মতো ময়লা পরিষ্কার করছিলাম। হঠাৎ ২টি প্লাস্টিকের বয়াম চোখে পড়ে। কাছে গিয়ে দেখি, ভেতরে দুটি নবজাতক শিশু রয়েছে। তখন স্থানীয় লোকজনকে বিষয়টি জানাই। পরে তারা পুলিশকে খবর দেন।

    খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ময়লার স্তূপে পাশাপাশি পড়ে থাকা ২ নবজাতকের মরদেহ দেখে অনেকেই হতবাক হয়ে যান।

    স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন বাজার ও এর আশপাশে একাধিক বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা, কোনো একটি প্রতিষ্ঠান থেকে ময়লা-আবর্জনার সাথে নবজাতক দুটির মরদেহ ওই স্থানে এসে থাকতে পারে।

    পুলিশ জানায়, খবর পাওয়ার সময় তারা এলাকায় টহলে ছিলেন। থানা থেকে বিষয়টি জানানোর পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি দেখে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে খবর দেয়া হয়। পরে নবজাতক ২টির মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেয়া হয়। 

    নবজাতক দুটির পরিচয় এবং কীভাবে তাদের মরদেহ ময়লার স্তূপে এল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ