ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  কাঁঠালিয়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ গ্রেফতার ২ ৮৪ ইভেন্টের সহযোগিতায় সুমন ফিরে পেলেন নিজের পায়ে দাঁড়ানোর সাহস এসএম জাকির হোসেনের শোক  বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য মাহমুদ খানের মায়ের ‍ইন্তেকাল ভোলায় প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ভিডিওতে কটূক্তি, থানায় জিডি জেলের জালে ৮ কেজির দাতিনা, বিক্রি হলো ৪০ হাজার টাকায়
  • উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত

    উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক পারাপাররত অজ্ঞাতনামা এক প্রতিবন্ধী নারী (৩৫) নিহত হয়েছেন। 

    বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর ব্রিজ ও ইচলাদী টোল ঘরের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) সঙ্গে কুয়াকাটা থেকে বেনাপোলগামী সেভেন ডিলাক্স পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪) মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় মহাসড়ক পারাপাররত ওই নারী বাসের চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

    নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। পুলিশ জানিয়েছে, তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

    দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও সেভেন ডিলাক্স বাসটি আটক করা হয়েছে।

    গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ