ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রধানমন্ত্রীর বক্তব্যে বিদ্যুৎ বিভ্রাট, পবিস জিএম বরিশালে  বিএনপি নেতার ছেলেকে ইয়াবা দিয়ে ফাঁসানো, জেলা ডিবির দুই সদস্যর বিরুদ্ধে লিখিত অভিযোগ  মৃত্যুর তিনদিন পর পাওনা বুঝে পেল সাংবাদিক পুলকের পরিবার দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ বরিশাল, কর্মসংস্থানের অভাবে ঢাকামুখী হচ্ছে মানুষ বরিশালে তালাবদ্ধ বাসা থেকে মুহুরির মরদেহ উদ্ধার বাবুগঞ্জে বাসের ধাক্কায় শিক্ষিকা নিহত, মহাসড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে বরিশালে শ্রমিকদের অবস্থান ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • ঝুঁকি নিয়েই বাড়ি ছুটছে দক্ষিণ বঙ্গের মানুষ

    ঝুঁকি নিয়েই বাড়ি ছুটছে দক্ষিণ বঙ্গের মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারীর বিস্তার ঠেকাতে ৫ এপ্রিল এক সপ্তাহের লকডাউন দেয় সরকার। কিন্তু বিধিনিষেধ মানতে ঢিলেঢালাভাব, আর নিয়ম মানাতে কড়াকড়ির অভাবে পরিস্থিতির খুব একটা হেরফের হয়নি।

    এমন বাস্তবতায় আবারও ৮ দিনের কঠোর বিধিনিষেধ দিলো সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের ১৩ দফা নির্দেশনায় বলা হয়েছে; ১৪ এপ্রিল থেকে শিল্প-কারখানা চালু থাকলেও বন্ধ থাকবে; সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান, দোকানপাট ও শপিংমল। চলবে না যানবাহনও।

    লকডাউনে টিকা গ্রহণ ও জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উন্মুক্ত স্থানে খোলা থাকবে কাঁচাবাজার। রমজানে তারাবি ও জুমার নামাজের বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ধানকাটার শ্রমিকের চলাচল নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন।

    কঠোর লকডাউন ঘোষণায় গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েই ফিরছে দক্ষিণ বঙ্গের মানুষ। তবে চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের। দূরপাল্লার পরিবহন বন্ধ, তাই বাড়ির পথে ছুটে চলা মানুষের ভরসা ছিলো লোকাল বাস, ট্রাক, লেগুনা, মোটরসাইকেলসহ নানা যান। তবে কোথাও ছিলো না স্বাস্থ্যবিধির বালাই। ঢাকা-আরিচাসহ অন্যান্য মহাসড়কেও সারাদিনই ছিলো ঘরমুখো মানুষের চাপ।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ