ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ইউনিয়ন পরিষদসহ সব ধরণের নির্বাচন স্থগিত

    ইউনিয়ন পরিষদসহ সব ধরণের নির্বাচন স্থগিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় প্রথম ধাপে দেশের ১৯ জেলার ৩৭১ ইউনিয়ন পরিষদ ও ষষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনও স্থগিত করা হয়েছে।

    আগামী ১১ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল।

    বৃহস্পতিবার (১ এপ্রিল) নির্বাচন ভবনে কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।


    তিনি বলেন, ‘আগামী ১১ এপ্রিল ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। এছাড়াও ৬ষ্ঠ ধাপে ১১ পৌরসভার নির্বাচন, চিলমারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচন এবং সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের শূন্যপদে নির্বাচনও স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এসব নির্বাচন স্থগিত থাকবে। তবে লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধানের ১২৩(৪) অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিলেট-৩ আসনের উপনির্বাচনের বিষয়ে পরবর্তীতে জানানো হবে।’

    গত ৩ মার্চ দেশের ১১টি পৌরসভা ও ৩৭১টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। একই সঙ্গে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হয়ে সংসদ সদস্য পদ হারানো শহীদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ