ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জন্মদিনের অনুষ্ঠান থেকে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

    জন্মদিনের অনুষ্ঠান থেকে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নন্দীরপাড় গ্রামে বান্ধবীর বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীকে (২২) জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ফরহাদ নন্দীরপাড় ভূঞা বাড়ির লেদু মিয়ার ছেলে।

    গত শুক্রবার (১৮ আগস্ট) রাত ১০টায় উপজেলার কাদরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। সোমবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সেনবাগ থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।

    মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ওই গৃহবধূ তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে তাদের বাড়িতে যান। সেখানে কেক কাটার পর স্থানীয় লেদু মিয়ার ছেলে ফরহাদের (২৫) নেতৃত্বে ৫-৭ জন লোক ওই বাড়িতে আসে। এ সময় তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সঙ্গে রাজন নামে এক যুবকের সম্পর্ক আছে- এমন অভিযোগ তুলে তাদেরকে ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটক করে।

    একপর্যায়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। রাজন চাঁদা দিতে অস্বীকার করে এবং বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর রাজনকে ছেড়ে দেওয়ার জন্য ফোন এলে তারা রাজনকে ছেড়ে দেয়। কিন্তু গৃহবধূকে আটকে রেখে কুপ্রস্তাব দেয় তারা। এতে রাজি না হলে ফরহাদ তাকে ধর্ষণ করে। এ সময় তার সহযোগীরা বাইরে পাহারা দেয়।

    ভুক্তভোগীর বান্ধবী রিমা বলেন, অনুষ্ঠান থেকে ফরহাদের নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় হতবাক হয়েছি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 

    একই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় ফরহাদের নেতৃত্বে চিহ্নিত প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতায় সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং নানা অপরাধে জড়িত রয়েছে।

     বিষয়টি নিশ্চিত করেন সেনবাগ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা। তিনি বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আজ ফরহাদকে প্রধান ও দুইজনকে সহযোগী উল্লেখ করে মোট তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

    তিনি আরও বলেন, গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ