ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নারী কনস্টেবলকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেফতার

    নারী কনস্টেবলকে উত্ত্যক্ত করায় যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুধারাম মডেল থানার এক নারী কনস্টেবলকে উত্ত্যক্ত করার দায়ে শাফায়েত এলাহী (২২) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শাফায়েত এলাহী বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের মো. সারোয়ারের ছেলে।

    সোমবার (২৩ আগস্ট) ওই নারী পুলিশ সদস্যের দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন।


    জানা গেছে, ২২ আগস্ট ছুটি শেষে বাবার বাড়ি ফেনী থেকে মাইজদী যাচ্ছিলেন ওই নারী কনস্টেবল। যাওয়ার পথে সুগন্ধা বাসে পাশের সিটে বসে তাকে উত্ত্যক্ত করেন ওই যুবক। পরে লোকজনের সহায়তায় তাকে সুধারাম থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

    ওসি মো. সাহেদ উদ্দিন বলেন, নারী কনস্টেবলের দায়ের করা অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু করে আসামি শাফায়েত এলাহীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ