ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  •  শিশুকে যৌন নির্যাতন, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

     শিশুকে যৌন নির্যাতন, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আট বছর বয়সী এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের শাহজাদপুরে আরিফুল ইসলাম নামে এক মাদরাসাশিক্ষককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে শাহজাদপুর আমলি আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার (২৩ আগস্ট) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে আরিফুল নামে ওই শিক্ষককে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    মামলা সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটি উপজেলার পোতাজিয়া ইউনিয়নে একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র। ২১ আগস্ট মাদরাসা থেকে বাড়ি আসে সে। সোমবার (২৩ আগস্ট) সকালে তাকে আবারও মাদরাসায় যেতে বলে পরিবারের সদস্যরা। এ সময় ওই শিশু মাদরাসায় যাবে না বলে জানায়।

    কারণ জানতে চাইলে সে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। এক পর্যায়ে শিশুটি তার মায়ের কাছে ওই শিক্ষকের যৌন নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দেয়। শিশুটি জানায়, শিক্ষক আরিফুল ইসলাম গত ১৬ আগস্ট তাকে বাথরুমে নিয়ে গিয়ে বলাৎকার করেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ