ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • রেমিটেন্স সুবিধাযুক্ত ব্লেজের উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ 

    রেমিটেন্স সুবিধাযুক্ত ব্লেজের উদ্বোধন করলেন সজীব ওয়াজেদ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রবাসীদের ৫ সেকেন্ডের মধ্যে টাকা পাঠানোর ‘ব্লেজ’ নামে একটি রেমিটেন্স সুবিধা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার (২৪ আগস্ট) ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে এ সেবার উদ্বোধন করেন।

    সেবাটির উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


    ব্লেজ উদ্বোধন অনুষ্ঠানে সজীব ওয়াজেদ বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে উন্নত করা, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের জীবনকে আরও সহজ করা। গত ১৭ মাসে করোনা মহামারির মধ্যে ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা সবচেয়ে বেশি পেয়েছি। বিশ্বের ধনী দেশগুলো করোনার মধ্যে দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। তাদের স্কুল-কলেজগুলো বন্ধ হয়ে গেছে। কারণ তাদের ডিজিটাল সুবিধা ছিল না।

    তিনি বলেন, বাংলাদেশে ডিজিটাল সেবার প্রস্তুতি আমরা অনেক আগে থেকে নিয়েছি। ভিডিও কনফারেন্স শুরু করেছি, ইউনিয়ন পর্যায়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক সুবিধা পৌঁছে দিয়েছি। ই-নথি বাস্তবায়ন শুরু করেছি। করোনার আগে সকল সরকারি বিভাগ এবং মন্ত্রণালয় ই-নথি, ভিডিও কনফারেন্স তেমন একটা ব্যবহার করেনি। কিন্তু করোনা শুরুর পরই থেকেই এ সুবিধা সকল সরকারি দপ্তর এবং মন্ত্রণালয়ে চালু হতে থাকে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ভিডিও কনফারেন্স চালুর পাশপাশি চিকিৎসা সেবাও প্রদান করা হয়।

    জয় বলেন, করোনা মহামারি মধ্যে দ্রুত সময়ে আমরা ডিজিটাল পদ্ধতিতে চলে যেতে পারায় আমাদের সরকারে এবং দেশের অর্থনীতিতে কোভিডের তেমন কোনো প্রভাব পড়েনি। কারণ আমার এই প্রস্তুতি অনেক আগে থেকে নিয়েছি।

    তিনি বলেন, আমাদের আওয়ামী লীগ সরকারের লক্ষ্য কিন্তু শুধুমাত্র আজকের প্রয়োজন না। আমাদের দেশে ভবিষ্যতে কী প্রয়োজন হবে সেটাই হচ্ছে আমাদের আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। আজ থেকে ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে সেটাই আমাদের ভিশন। এই ভিশনের লক্ষ্য নিয়ে আমরা এখন প্রবেশ করব ক্যাশলেস সমাজে। আমাদের দেশে ৫ কোটি মানুষের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। তারা নগর টাকার বিনিময়ে লেনদেন করছে। আর এই নগর টাকার কারণে দেশে দুর্নীতি বাড়ছে, লুটপাট বাড়ছে। কিন্তু আমরা যখন নগদ বিহীন লেনদেনে চলে যাব তখন দুর্নীতি বন্ধ হয়ে যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ