ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • পাবজি-ফ্রি ফায়ারের মত ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ

     পাবজি-ফ্রি ফায়ারের মত ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    উচ্চ আদালতের নির্দেশনার পর দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম বন্ধ করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
     
    পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধে মঙ্গলবার (২৪ আগস্ট) বিটিআরসি থেকে চিঠি দেওয়া হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন সংস্থার এক কর্মকর্তা।

     
    তিনি বলেন, আমরা উচ্চ আদালত থেকে এ সংক্রান্ত নির্দেশনা হাতে পেয়েছি। এরপর সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে।  
     
    এক রিট আবেদনের প্রাথমিক শুনানির পর গত ১৬ আগস্ট বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ পাবজি, ফ্রি ফায়ারসহ ক্ষতিকারক সব গেম অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেন।
     
    বিটিআরসির ওই কর্মকর্তা জানিয়েছেন, অনলাইনে ক্ষতিকর গেম বা অ্যাপেরও তালিকা করা হচ্ছে। যেগুলো বন্ধ করা সম্ভব হবে না সেগুলোর বিষয়ে তাদের কার্যালয়কে চিঠি দেওয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ