ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালী ও পিরোজপুর‌সহ চার জেলায় নতুন ডিসি বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার সাবেক এমপি রিমনের বাসা থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী রিমান্ডে চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ : পীর চরমোনাই একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন তিন আসামির জবানবন্দিতে উঠে এলো অপ্রতিম হত্যার ভয়াবহ বর্ণনা দুর্নীতিবাজদের চিহ্নিত করতে কমিটি, বিদেশ ভ্রমণে লাগাম টানার নির্দেশ বিসিসিতে পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
  • বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

    বরিশালে নানা আয়োজনে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    মঙ্গলবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার।

    বরিশাল জিয়া মঞ্চের সভাপতি বিপ্লব তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন শিকদার ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন।

    এ ছাড়া উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন, অ্যাডভোকেট মহসিন মন্টু, বিএনপির মহিলা নেত্রী ফারজানা তিথিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে কেক কেটে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।

    এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলা জিয়া মঞ্চ, জেলা উত্তর ও দক্ষিণ জিয়া মঞ্চসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে নগরীতে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

    পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও বহুদলীয় গণতন্ত্রের চেতনাকে ধারণ করে আগামীর যেকোনো রাজনৈতিক পথচলায় জিয়া মঞ্চের কর্মীরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।

    তারা আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনীতির গতি ও দূরদর্শী চিন্তাভাবনাকে তৃণমূল পর্যায়ে প্রসারিত করাই তাদের অন্যতম প্রধান উদ্দেশ্য। তারেক রহমানের গতিশীল নেতৃত্বের মাধ্যমে দেশ যখন এক নতুন দিগন্তে পদার্পণ করছে, তখন সকল অন্যায় ও ফ্যাসিবাদী তৎপরতা প্রতিরোধে রাজপথে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে বরিশাল জিয়া মঞ্চ সর্বদা প্রস্তুত।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ