ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে নামাজ পড়া অবস্থায় ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো বড় ভাই  বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও গলাচিপার ইজাজুল হক কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন
  • বরিশালে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমেছে

    বরিশালে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমেছে। 

    আজ গেল চব্বিশ ঘন্টার যে প্রতিবেদন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক প্রকাশ করেছেন তাতে কেবল ১ জনের মৃত্যু হয়েছে করোনায়। আর শেরেবাংলা মেডিকেলে করোনা উপসর্গে মারা গেছে ৩ জন। দুয়ে মিলে মোট মৃত্যুর সংখ্যা ৪ জন।


    নতুন করে বিভাগের ৬ জেলায় করোনায় আক্রান্ত হয়েছে ১৫২ জন। এরমধ্যে ভোলা জেলায় সর্বোচ্চ ৫৮ জন আর বরিশাল জেলায় ৪৭ জন রয়েছে। 


    আরটিপিসিআর ল্যাবে ১৯৮ টেস্টে ৩৯ জন পজেটিভ মিলেছে এই হার ১৯.৮০ ভাগ।


    সিভিল সার্জন জানিয়েছেন বরিশাল জেলায় আক্রান্ত ৪৭ জনের মধ্যে বরিশাল নগরীতে ১২ জন এরপর গৌরনদী উপজেলাতে ১০ জনের সন্ধান মিলেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ