ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মনপুরায় ৪ কেজি গাঁজাসহ একজন আটক

    মনপুরায় ৪ কেজি গাঁজাসহ একজন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।

    বুধবার সকাল ৫ টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ লঞ্চঘাট সংলগ্ন রাজীবের চায়ের দোকানের সামনে ওসি সাইদ আহমেদ ও এসআই লুৎফুরের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে। 

    পুলিশের হাতে আটককৃত ব্যক্তি হলেন, শাহে আলম (৫২)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামের বাসিন্দা মৃত হাজী নায়েব আলীর ছেলে। এছাড়াও তিনি মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের বাসিন্দা আলী হোসেনের মেয়ের জামাই।

    মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ ৪ কেজি গাঁজাসহ শাহে আলমকে আটক করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

    উল্লেখ্য, গত ১৩ জুন গাঁজাসহ আটককৃত ব্যক্তির স্ত্রী আসমাকেও পুলিশ ২শত পিস ইয়াবা সহ আটক করেছিল। তিনি বর্তমানে জেল হাজতে আছেন।


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ