ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শিশু ধর্ষণ, কাউকে বললে গুলি করে মারার হুমকি শিক্ষকের

    শিশু ধর্ষণ, কাউকে বললে গুলি করে মারার হুমকি শিক্ষকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আট বছরের এক শিশুকে নিজ ঘরে আটকে ধর্ষণের অভিযোগে আব্দুর রউফ মোল্যা (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে নড়াইলের কালিয়া থানা পুলিশ। এ ঘটনায় গত মঙ্গলবার (২৪ আগস্ট) গভীর রাতে শিশুটির মা বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা দায়ের করেন। 

    পুলিশ জানায়, শিশুটি অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রউফের নিকট প্রতিবেশী। এ সুযোগে রউফ তার সাথে সখ্যতা গড়ে তোলেন। গত ১৪ আগস্ট দুপুর ২টার দিকে শিশুটি রউফের বাড়ির পাশের পুকুরে গোসল করতে যাওয়ার পথে পিঠা খাওয়ানোর নাম করে রউফ তাকে ডেকে ঘরে নিয়ে যান। তারপর সেখানে আটকে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষণের কথা কারো কাছে বললে শিশুটিকে গুলি করে হত্যার হুমকি দিয়ে ছেড়ে দেন। ঘটনার পর থেকে ভয়ে শিশুটি কথা বলার শক্তি হারিয়ে ফেলে।
     
    কিন্তু শিশুটির নিম্নাঙ্গ থেকে রক্তক্ষণরণ হতে দেখে ও মেয়েটি কোনো কথা না বলায় তার মা তাকে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা শিশুটিকে ধর্ষণ করা হয়েছে বলে অভিমত দেন। এছাড়া গত কয়েক দিনের চিকিৎসায় মেয়েটি কিছুটা সুস্থ হয়ে কথা বলতে শুরু করলে এ ঘটনা জানাজানি হয়। গত মঙ্গলবার বিকালে শিশুর মা কালিয়া থানা পুলিশকে জানালে ওইদিন সন্ধ্যায় পুলিশ আব্দুর রউফকে গ্রেপ্তার করে। 

    কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া বলেছেন, ধর্ষণের শিকার শিশুর মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামি রউফ মোল্যাকে গ্রেপ্তারের পর আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ