ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • টিকটকে জাতীয় সঙ্গীত অবমাননা, মুচলেকায় ছাড়া পেল ৫ শিক্ষার্থী

    টিকটকে জাতীয় সঙ্গীত অবমাননা, মুচলেকায় ছাড়া পেল ৫ শিক্ষার্থী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সঙ্গীতের অবমাননা করে বগুড়ায় টিকটক ভিডিও বানানোর অভিযোগে আটক পাঁচ শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০ টার সময় তাদের মুচলেকা নিয়ে নিজ নিজ অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

    তারা হলেন ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার আমিনুল ইসলামের ছেলে নূরে আলিফ (২২), তিনমাথা এলাকার আব্দুল মালেক ও বাদশা শেখের ছেলে মিসকাত হোসেন (১৯), এসএসসি পরীক্ষার্থী (১৭), নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ও ভাদুড়ী পাড়া গ্রামের আবদূর রহিম ও আবুল কালাম আজাদের ছেলে আলভি সুজন (২০) ও আরিফ আলী (২০)।

    ১৭ বছর বয়সী স্কুল পড়ুয়া এক কিশোর ছাড়া প্রত্যেকে উচ্চ মাধ্যমিক ও বগুড়া শহরের বিভিন্ন কলেজে স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থী।

    এর আগে সোমবার দিবাগত রাতে বগুড়া শহরের বিভিন্ন সাথে অভিযান করে সদর থানা পুলিশ তাদের আটক করে৷

    সদর থানা পুলিশ সূত্র জানায়, শহরের মালতিনগর স্টাফ কোয়াটার প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে কিছু যুবক। ভিডিও পোস্টটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর নজরে আসলে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজাকে পাঠিয়ে সেই সব যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়৷

    বার্তা পেয়ে সদর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে চার যুবক ও এক কিশোরকে আটক করে৷ পরে তাদের জিজ্ঞাসাবাদে অসৎ কোন উদ্দেশ্য না থাকায় ও আটক সবাই শিক্ষার্থী হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

    সদর থানার এসআই জাকির আল আহসান জানান, তথ্যে প্রযুক্তির সাহায্য জাতীয় সংগীত বিকৃত করা ওই যুবকদের শনাক্ত করে আমরা আটক করেছিলাম৷ পরে জিজ্ঞাসাবাদে শেষে পুলিশ হেডকোয়ার্টাস এর নির্দেশে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

    বগুড়া সদর থানা ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, আটকরা শিক্ষার্থী হওয়ায় ও তারা তাদের ভুল বুঝতে পারায় হেডকোয়ার্টাসের নির্দেশে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের অভিভাবকদের জিম্মায় মঙ্গলবার রাতে তাদের হস্তান্তর করেছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ