ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি 

    কাভার্ডভ্যান মালিক-শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ট্রাকচালক লিটন হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে এই ১০ দফা দাবি আদায় না হলে ২৭ সেপ্টেম্বর থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন কর্মবিরতি পালনের ঘোষণা করেছে সংগঠনটি।

    আজ বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি ও ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খান।

    অন্যান্য দাবিগুলো হচ্ছে- ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে সহজশর্তে লাইসেন্স দেওয়া, পণ্য পরিবহনের সময় মালামার চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এবং এর সঙ্গে জড়িত ড্রাইভার, মালিক বা ট্রান্সপোর্ট এজেন্সিসহ যেই থাকুক না কেন তাকে আইনে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, বর্ধিত আয়কর প্রত্যাহার করে করোনাকালীন সময়ে পূর্বের ন্যায় জরিমানা ব্যতীত গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগে দেওয়া, সড়ক-মহাসড়কে কাগজপত্র চেকিংয়ের নামে পুলিশী হয়রানী, চাঁদাবাজী, মাসিক মাসোহারা বন্ধ করা, মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নির্দেশিকা অনুযায়ী পরিচালনা ব্যয় আদায় করার সুযোগ দেওয়া এবং নির্দিষ্ট স্থানে কাগজপত্র চেকিং এর ব্যবস্থা করা।
    সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল মান্নান ও সদস্য সচিব তাজুল ইসলাম।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ