ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বটির কোপে স্বামী খুন: স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

    বটির কোপে স্বামী খুন: স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সম্প্রতি ফেনীর আলোচিত হত্যাকাণ্ড দুবাই প্রবাসী সোহেলকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী শিউলি।  ঘটনার একমাত্র আসামি শিউলি মঙ্গলবার রাতে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    শিউলি আদালতকে জানান, ২০১৪ সালে তাদের বিয়ে হয়। ২০১৬ সালে তিনি জানতে পারেন দুবাইয়ে সোহেলের সাথে এক মেয়ের সম্পর্ক আছে। সে দেশে আসলেও ওই মেয়ের সঙ্গে যোগাযোগ রাখতো। কিন্তু বিষয়টি সে স্বীকার করতো না। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। মাঝে মাঝে সোহেল তার সাথে যোগাযোগ বন্ধ করে দিত। সংসার খরচের টাকা পাঠানো বন্ধ করে দিত। গত বৃহস্পতিবার ঘটনার রাতে ওই মেয়েকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে সোহেল মৌখিকভাবে তাকে তালাক দেয়। তালাক দিয়েই সোহেল শিউলির পরিবারের অনেককে ফোন করে বিষয়টি জানিয়ে দেয়। সবাইকে ফোনে বলে আমাকে সকালে দেনা-পাওনাসহ ছেড়ে দেবে। এক সময় সোহেল তাকে সংসারের চাবি দিয়ে দিতে বলে। 

    শিউলি বলেন, তখন কি করবো বুঝতে পারছিলাম না। রাগে ক্ষোভে তাৎক্ষণিক সোহেলকে হত্যার সিদ্ধান্ত নিই। সোহেল তখনও মোবাইল চাপছিল। রাগের মাথায় রান্নাঘর থেকে বটি এনে সোহেলের ঘাড়ে কোপ দিয়ে ফেলি। সে বসা থেকে মাটিতে পড়ে যায়। তারপর আরও কয়েকটা কোপ দিয়ে তাকে হত্যা করি।

    উল্লেখ্য, গত ১৯ আগস্ট বৃহস্পতিবার ফেনী শহরের ছুফি সদর উদ্দিন সড়কের একটি বাসায় দুবাই প্রবাসী মো. সোহেলকে (৩৫) বটি দা দিয়ে কুপিয়ে হত্যা করে তার স্ত্রী শিউলী। ২১ আগস্ট সন্ধ্যায় র‌্যাব কুমিল্লার চৌদ্দগ্রামে শিউলির চাচার বাস থেকে তাকে আটক করে ২২ আগস্ট ফেনী মডেল থানায় হস্তান্তর করে। সেদিনই পুলিশ তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ