ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ শিক্ষক নিয়ে ট্রলারডুবি, দুইজন নিখোঁজ 

    ১৬ শিক্ষক নিয়ে ট্রলারডুবি, দুইজন নিখোঁজ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট নৌ-বন্দর সংলগ্ন নর্থ চ্যানেল ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবিতে দুজন নিখোঁজ হয়েছে। ফরিদপুরের ফায়ার সার্ভিস তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

    ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মনিরুল ইসলাম জানান, তার স্কুলের ইংরেজির শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৬জন শিক্ষকের একটি দল বিকেলে ট্রলারে করে পদ্মা নদীতে ভ্রমণে যায়। ট্রলারটি ফেরার পথে প্রচন্ড স্রোতের কবলে পড়ে দুর্ঘটনা ঘটে। অন্যরা সাঁতরে পারে উঠতে পারলেও সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন নিখোঁজ রয়েছেন।

    নর্থ চ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধার কাজে ব্যহত হচ্ছে।

    ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সুবাস বাড়ৈ জানান, খবর পেয়ে জেলা পুলিশ ও নৌ পুলিশের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছেন। রাত ৮টা পর্যন্ত ওই দুই শিক্ষকের কোনো খোঁজ পাওয়া যায়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ