ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কুকুর বাঁচাতে গিয়ে লাশ হলেন গৃহবধূ

    কুকুর বাঁচাতে গিয়ে লাশ হলেন গৃহবধূ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার সারিয়াকান্দিতে গৃহবধূ চায়না বেগম (৫২) কয়েক দিন ধরে অসুস্থ। বুধবার দুপুরে তিনি স্বামীর সঙ্গে হাসপাতালে গেলেন, কিন্তু রোগী হিসেবে নয়, লাশ হয়ে। উপজেলার দেবডাঙ্গা বাঁধের ওপর পাকা রাস্তায় কুকুর বাঁচাতে গেলে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম এ তথ্য দিয়েছেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত চায়না বেগম সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ছাগলধরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী। তিনি কয়েক দিন ধরে শারীরিক অসুস্থ ছিলেন। সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসককে দেখানোর সিদ্ধান্ত নেন। বুধবার দুপুরে তিনি স্বামী জাহিদুল ইসলামের মোটরসাইকেলের পেছনে বসে হাসপাতালের দিকে যাচ্ছিলেন।

    পথিমধ্যে দেবডাঙ্গা বাঁধের ওপর পাকা রাস্তায় পৌঁছলে হঠাৎ সামনে একটা কুকুর আসে। এ সময় জাহিদুল ইসলাম ব্রেক করলে প্রচণ্ড ঝাঁকুনি হয়। এতে গৃহবধূ চায়না বেগম রাস্তায় ছিটকে পড়লে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। দ্রুত তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূ মারা গেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ