ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দেশে পানিতে ডুবে বছরে মারা যায় ১০ হাজার শিশু 

    দেশে পানিতে ডুবে বছরে মারা যায় ১০ হাজার শিশু 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে বছরে ১০ হাজার শিশু পানিতে ডুবে মারা যায়। এরমধ্যে ৭০ শতাংশ শিশুর বয়স পাঁচ বছরের নিচে। বুধবার (২৫ আগস্ট) গণস্বাক্ষরতা অভিযান আয়োজিত ওয়েবিনারে এ তথ্য জানানো হয়। পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার ঠেকাতে সরকার ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

    ওয়েবিনারে বেসরকারি সংস্থা গ্লোবাল হেলথ ইনকিউবেটরের বাংলাদেশ প্রধান রুহুল কুদ্দুস বলেন, মায়েরা যখন গহস্থলির কাজে ব্যস্ত থাকেন তখন ৮০ শতাংশ শিশু বাড়ির ২০ মিটারের মধ্যে থাকা পুকুর, ডোবায় পড়ে মারা যায়।

    পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে মায়েদের সচেতনতা বাড়লে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমে আসবে। সরকার নারীদের কল্যাণের জন্য কাজ করছে। পানিতে ডুবে মৃত্যু ঠেকাতে সরকার ৩শ’ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে।

    ওয়েবিনারে বক্তারা আরও বলেন, পানিতে ডোবার ঘটনাকে নিছক দুর্ঘটনা ভেবে এড়িয়ে যাওয়ার উপায় নেই। এই অপমৃত্যু রোধ করা সম্ভব। এজন্য প্রয়োজন সামগ্রিক পরিকল্পনা। শিশুদের সাঁতার শেখানো ও স্কুলে সাঁতার প্রতিযোগিতার আয়োজন করারও তাগিদ দেন তারা।


    তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে. চৌধুরীর সঞ্চালনায় ওয়েবিনারে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আরমা দত্ত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম প্রমুখ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ