ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • মিরপুরে বাসায় আগুন, শিশুসহ ৭ জন দগ্ধ

    মিরপুরে বাসায় আগুন, শিশুসহ ৭ জন দগ্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাজধানীর মিরপুরে একটি বাসার নিচতলায় গ্যাস লাইনের গোলযোগের থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে।  

    বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।


    তিনি জানান, বুধবার (২৫ আগস্ট) দিনবাগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাসায় অগ্নিকাণ্ড হয়। দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

    দগ্ধ সাতজন হচ্ছে- বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫) ছোট বোন রিনা বেগম (৫০) বাসার নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) তার মেয়ে নওশীন (৫) পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন (৩০)।

    ওই বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল, দুইদিন আগে লিকেজ মেরামত করা হয়। কিন্তু আজ রাত ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজ করে আগুন ধরে যায় নিচতলায়। এতে তারা দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

    এদিকে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, ওই বাসায় কয়েকদিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ি লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটা বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সাতজন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নেভায়।

    ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে কামরুল আহসান জানান, মিরপুর-১১ এর লাইন ৯, বাড়ি নম্বর-২ এর চারতলা বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের সংবাদে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১১টা ২০ মিনিটে আগুন লাগলেও ১২টা ২০ মিনিটে তা নেভানো হয়।

    তিনি জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনের জয়েন্ট খুলে এই ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ আছে।

    এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইয়ুব হোসেন জানান, দগ্ধ সবাইকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    শেখ হাসিনা ইনস্টিটিউট থেকে একটি সূত্র জানান, শিশু নওশীনের ১৫, শতাংশ শফিকুল ইসলামের ৮৫, সুমন ৪৫, রওশন আরা ৮০, রিনা ৭০ নাসরিন ২৭ ও রেনু ৩৮ শতাংশ  শরীরে পোড়া আছে।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ