ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বরিশালে বিভাগে একদিনে করোনায় ৬ জনের মৃত্যু

    বরিশালে বিভাগে একদিনে করোনায় ৬ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।


     
    একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৩ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৯২১ জন।

    বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।  

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে বরিশালে একজন, ভোলায় দুইজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪০ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ২৩৬ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৯২১ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৫৩৫ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৭ জন নিয়ে ১৭ হাজার ৬৭৭ জন, পটুয়াখালীতে নতুন ৩০ জন নিয়ে ৫ হাজার ৯৫২ জন, ভোলায় নতুন ৩৩ জনসহ ৬ হাজার ২৯৭ জন, পিরোজপুরে নতুন ৯ জনসহ ৫ হাজার ১২০ জন, বরগুনায় নতুন ১২ জনসহ ৩ হাজার ৬৮২ জন ও ঝালকাঠিতে নতুন ১২ জন নিয়ে ৪ হাজার ৫০৮ জন রয়েছেন।


    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের ও করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়েছে। 


    যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪১ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৯২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪১ জনের মধ্যে ৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ৭ জন ও করোনা ওয়ার্ডে ১ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১১২ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩১ জন করোনা ওয়ার্ডে ও ৮১ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ১৯২ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ২০ দশমিক ৮০ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ