ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আলুবোঝাই পিকআপে গাঁজা, ২ মাদক কারবারি গ্রেফতার

    আলুবোঝাই পিকআপে গাঁজা, ২ মাদক কারবারি গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার শাজাহানপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া।

    গ্রেফতারকৃতরা হলো, কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নীলের কুঠি গ্রামের হোসেন আলীর ছেলে হযরত আলী (৪০), একই উপজেলার নুসরত নাখেন্দা গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল মোতালেব ওরফে সাদ্দাম (২৩)।

    বৃহস্পতিবার ভোরে শাজাহানপুর উপজেলার বীরগ্রাম এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি আলু বোঝাই পিকআপ থেকে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
    র‌্যাব-১২ অফিস সূত্রে জানা যায়, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে লালমনিরহাট-নাটোর অভিমুখে পিকআপের মাধ্যমে একটি বড় মাদকের চালান নাটোর যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে বীরগ্রাম বাজার এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী চেকপোস্ট স্থাপন করে র‌্যাব-১২। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে ৩৩ বস্তা আলুবোঝাই একটি পিকআপ আটক হয়। এসময় পিকআপ তল্লাশি করে ৩৯ কেজি গাঁজার ছয়টি প্যাকেট সহ ২জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

    স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। মাদকবাহী পিকআপটি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। 


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ