ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • ২০৪১ সালে দরিদ্রতা বলতে কিছুই থাকবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী

    ২০৪১ সালে দরিদ্রতা বলতে কিছুই থাকবে না: পরিকল্পনা প্রতিমন্ত্রী
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত এগিয়ে যাওয়া প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, এখন যেভাবে উন্নয়ন হচ্ছে তাতে আগামী ২০৪১ সালে দরিদ্রতা বলতে কিছুই থাকবে না। তখন এই শব্দটি ইতিহাসের বইয়ে লিপিবদ্ধ হবে। বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ বির্নিমাণে সব ধরণের উন্নয়ন চলছে।

    বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নর জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী চাঁদপুরসহ সারাদেশের চলমান উন্নয়ন প্রকল্প সম্পর্কে গণমাধ্যমকর্মীদের ধারণা দেন। একই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থেকে মতলব হয়ে চাঁদপুর-লক্ষ্মীপুর এবং নোয়াখালী পর্যন্ত আরেকটি বিকল্প মহাসড়ক নির্মাণ করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী।
    এসময় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ