ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ব্যাগের ভেতরে মিলল ১২ কোটি টাকার ইয়াবা

    ব্যাগের ভেতরে মিলল ১২ কোটি টাকার ইয়াবা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে চার লাখ পিস ইয়াবার একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি। 

    বুধবার ভোররাত সাড়ে ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্ত এলাকায় ইয়াবার চালানটি উদ্ধার করা হয়েছে। 

    টেকনাফের ২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টিম লেদা খাল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। 

    ভোররাত সাড়ে ৪টার দিকে কয়েকজন ব্যক্তিকে চারটি ব্যাগ কাঁধে নিয়ে আসতে দেখে বিজিবির টহল দল তাদের থামতে সংকেত দেয়। এ সময় তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা ব্যাগগুলো ফেলে দ্রæত পালিয়ে যান। বিজিবি ব্যাগগুলো তল্লাশি করে চার লাখ পিস ইয়াবা উদ্ধার করে। 

    লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান আরো বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১২ কোটি টাকা। এসব ইয়াবা আপাতত বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে, যা পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ