ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিস না করায় ভোগান্তি চরমে

    আগৈলঝাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা অফিস না করায় ভোগান্তি চরমে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের আগৈলঝাড়ায় কর্মস্থলে যোগদানের এক মাসেও উপজেলা চেয়ারম্যান ও ইউএনও দেখা পাননি উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সহিদ উল্লাহ’র। এমনকি এই একমাসে পূর্বের কর্মকর্তার নাম ফলকও সরাতে পারেননি বর্তমান কর্মকর্তা।  উপজেলা নির্বাচন অফিস পরিদর্শণে গিয়ে কর্মকর্তা না থাকায় জনগনের সেবা প্রদানের ভোগান্তিতে ক্ষুব্ধ কর্মকর্তাগন।

    পরবর্তি কার্য দিবসে নির্বাচন কর্মকর্তাকে তাদের সাথে সরাসরি সাক্ষাত করতে বলেছেন কর্মকর্তাগন।  জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নিজের কাজের জন্য উপজেলা নির্বাচন অফিসে যান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অফিসে গিয়ে তিনি নির্বাচন কর্মকর্তা মো. সহিদুল্লাহর কক্ষে তালা লাগানো দেখতে পান। এসময় নির্বাচন অফিসের অফিস সহকারী মোক্তার হোসেনও অফিসে ছিলেন অনুপস্থিত।

     এক পর্যায়ে নির্বাচন অফিসের সামনে এসে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম।  তিনিও নির্বাচন কর্মকর্তাকে না পেয়ে এবং সেবা নিতে আসা জনগনের ভোগান্তি দেখে অসন্তোষ প্রকাশ করেন। চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অফিসে আসেন নির্বাচন অফিস সহকারী মোক্তার হোসেন। 

    অফিস সহকারী মোক্তার হোসেন জানান, তিনি নিজে কাজের জন্য ব্যাংকে গিয়েছিলেন। নতুন নির্বাচন কর্মকর্তা মো. সহিদ উল্লাহ এক মাস আগে গত ২৬ জুলাই আগৈলঝাড়ায় যোগদান করেছেন। নির্বাচন কর্মকর্তা বৃহস্পতিবার অফিসে না আসার কারন হিসেবে তিনি জানান, তিনি জেলা নির্বাচন অফিসের কাজ করছেন। এক মাসেও আগের কর্মকর্তার নাম ফলক না সরানোর ব্যাপারে তিনি বলেন, লোক খবর দেয়া হয়েছে, আজ কালের মধ্যে এটা অপসারণ করে নতুন কর্মকর্তার নাম লাগানো হবে। 

    এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. সহিদ উল্লাহ ফোনে জানান, তিনি জেলা নির্বাচন অফিসে রয়েছেন, সেখানে কাজ করছেন। তিনি আগৈলঝাড়ায়ও অফিস করেন। তার পূর্বের অফিসের কিছু কাজ বাকি থাকায় সেগুলো শেষ করেতে সেখানে কাজ করছেন। অল্প দিনের মধ্যেই তিনি জেলার কাজ শেষ করে আগৈলঝাড়ায় পুরো সময় দিতে পারবেন। যোগদানের পরে ইউএনও’র সাথে সাক্ষাত হলেও উপজেলা চেয়ারম্যানকে না পাওয়ায় তাঁর সাথে সাক্ষাত হয়নি জানিয়ে বলেন ব্যক্তিগতভাবে তিনি তার সাথে দেখা করবেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ