ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ছাত্রলীগ নেতাকে পিটিয়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা

    ছাত্রলীগ নেতাকে পিটিয়ে গ্রেফতার স্বেচ্ছাসেবক লীগ নেতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন মৃধাকে (২৫) পূর্বশত্রুতার জের ধরে মারপিট ও তার মোটরসাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। 


    পুলিশ অভিযুক্ত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশাকে (৩২) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ বাজার এলাকা থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। 

    এর আগে ছাত্রলীগ নেতা সুজন মৃধা বাদী হয়ে বুধবার রাত ৯টার দিকে থানায় লিখিত এজাহার দায়ের করেন। গ্রেফতারকৃত মিশা গোয়ালন্দ পৌরসভার ৯নং ওয়ার্ডের কাইমদ্দিন প্রামাণিকপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে। সুজনের বাবার নাম রফিক মৃধা। তার বাড়ি গোয়ালন্দ পৌরসভার ৮নং ওয়ার্ডের বিপিন রায়েরপাড়ায়। পুলিশ ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি জব্দ করেছে। 

    পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সুজন মৃধা মোটরসাইকেল চালিয়ে গোয়ালন্দ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি আল মাহমুদ মিশার বাড়ির কাছাকাছি গেলে মিশা এগিয়ে এসে তার গতিরোধ করেন। তখন তার হাতে গৃহকর্মের কাজ করতে থাকা একটি ধারালো দা ছিল। এ সময় দুজনের মধ্যে কথাকাটাকাটি শুরু হলে মিশা সুজনকে দা দিয়ে কোপ দেন। 

    কিন্তু সুজন মিশার হাত ধরে ফেলে কোপ ঠেকায়। এ সময় দুজনের ধস্তাধস্তি ও কিলঘুষিতে সুজন শারীরিকভাবে কিছুটা আহত হন। পরে সুজন প্রাণভয়ে নিরাপদ দূরত্বে সরে গেলে মিশা তার হাতে থাকা দা দিয়ে সুজনের মোটরসাইকেলটি এলোমেলো কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে।

    এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হীরু মৃধা বলেন, সুজনের সঙ্গে তাদের সভাপতি আল মাহমুদ মিশার কী নিয়ে দ্বন্দ্ব ছিল তা তার জানা নেই। সভাপতি কখনো তাকে কিছু জানাননি।

    গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, বাদী সুজন মৃধার দায়েরকৃত এজাহারটি থানায় মামলা হিসেবে (নং-৩১, তারিখ ২৫/৮/২১) রেকর্ড করা হয়েছে। গ্রেফতারকৃত আল মাহমুদ মিশাকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে রাজবাড়ী কারাগারে পাঠানো হয়েছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ