ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • শিমুলিয়া ঘাটে ২ লঞ্চের চাপায় কর্মচারীর মুত্যু

    শিমুলিয়া ঘাটে ২ লঞ্চের চাপায় কর্মচারীর মুত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চ ঘাটে দু’লঞ্চের মাঝে চাপা খেয়ে মো. জাহিদ হাসান (৩০) নামের এক লঞ্চের কর্মচারী (লস্কর) নিহত হয়েছেন। তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী গ্রামে।

    জাহিদ হাসান শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে এমভি মায়ের দোয়া নামের লঞ্চে লস্কর হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

    মাওয়া নৌ-পুলিশ স্টেশনের ইনর্চাজ মো. আবু তাহের মিয়া জানান, দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়া লঞ্চ ঘাটে ‘এমভি মায়ের দোয়া’ নামের লঞ্চটি ঘাটে বাধা অবস্থায় ছিল। মাদারীপুরের কাঠাঁলবাড়ী লঞ্চঘাট থেকে ছেড়ে আসা ‘অর্পণ’ নামের আরেকটি লঞ্চ শিমুলিয়া ঘাটে ভিড়ানোর সময় মায়ের দোয়া লঞ্চের সাথে ধাক্কা খায়।


    এসময় দু’লঞ্চের মাঝে চাপা খায় মো. জাহিদ। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা আবুল কাশেম কোম্পানীগঞ্জ থেকে এসে রাতে বাদি হয়ে লৌহজং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মার্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ