ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বরিশালে বিভাগে একদিনে করোনায় ৮ জনের মৃত্যু

    বরিশালে বিভাগে একদিনে করোনায় ৮ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ‍আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

    একই সময়ে বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪২ জন। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৭৯৭ জন।


    শুক্রবার (২৭ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।


    তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।  

    করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে বরিশালে দুইজন, ভোলায় দুইজন ও পটুয়াখালীতে ‍একজন রয়েছেন। সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৫ জনে।

    একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৩৭৮ জনে। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছে ৭৯৭ জন, যা নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৩৩২ জন।

    আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৩৮ জন নিয়ে ১৭ হাজার ৭১৫ জন, পটুয়াখালীতে নতুন ১৯ জন নিয়ে ৫ হাজার ৯৭১ জন, ভোলায় নতুন ৪১ জনসহ ৬ হাজার ৩৩৮ জন, পিরোজপুরে নতুন ১৯ জনসহ ৫ হাজার ১৩৯ জন, বরগুনায় নতুন ১৬ জনসহ ৩ হাজার ৬৯৮ জন ও ঝালকাঠিতে নতুন ৯ জন নিয়ে ৪ হাজার ৫১৭ জন রয়েছেন।


    এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। 


    যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৯৪৪ জন ও করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩৯২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৯৪৪ জনের মধ্যে ১২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

    ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুক্রবার সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৩ জন ও করোনা ওয়ার্ডে ৮ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১১৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩৬ জন করোনা ওয়ার্ডে ও ৭৮ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। আরটি পিসিআর ল্যাবে ১৯১ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ১৭ দশমিক ২৭ শতাংশ পজিটিভ শনাক্তের হার।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ