ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ ৫ জন আহত, দুজন আইসিইউতে

    সড়ক দুর্ঘটনায় তিন তারকাসহ ৫ জন আহত, দুজন আইসিইউতে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন তিন অভিনয় তারকাসহ পাঁচজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন লাক্স তারকা নাজিফা তুষি, অভিনেতা শরিফুল রাজ ও খাইরুল বাসার। নিশ্চিত হওয়া গেছে, দুজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) নেয়া হয়েছে।

    শুক্রবার (২৭ আগস্ট) ভোর ৩টার দিকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে এই দুর্ঘটনা ঘটে।


    সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোরে ঢাকা মেট্রো গ, ১৩-৩০০০ নাম্বারের একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশের বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। এই গাড়িতে ছিলেন ওই তারকারা।

    গুলশান থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িতে থাকা পাঁচজনকে উদ্ধার করে গুলশানের ইউনাইটেড হসপিটালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।

    নাজিফা তুষি, শরিফুল রাজ, খাইরুল বাশার বর্তমানে নিয়মিত অভিনয় করছেন নাটক ও ওয়েব সিরিজে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ