ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

    গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- সুমন (৪০) ও রফিকুল ইসলাম (৩৫)।

    তারা দুজনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ওই ঘটনায় শিশুসহ দগ্ধ সাতজনের মধ্যে তিনজনের মৃত্যু হলো।


    শুক্রবার (২৭ আগস্ট) সকালে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসাইন গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি জানান, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় এ দুজন মারা যান। রফিকুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পোড়া ছিল।

    ডা. আইউব হোসাইন আরও জানান, মিরপুরে গ্যাস লিকেজের ঘটনায় ৭ জন চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় আইসিইউতে ভর্তি করা হয়। গভীর রাতে আইসিইউর ১১ নম্বর বেডে সুমন ও রফিকুল মারা যান। এর আগে গতকাল বৃহস্পতিবার আইসিইউর ১৪ নম্বর বেডে রিনা আক্তার নামে একজনের মৃত্যু হয়। তার শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল।

    হাসপাতাল সূত্রে জানা যায়, ওই গ্যাস পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় বর্তমানে শিশুসহ ৩ জন ফিমেল এইডিইউতে চিকিৎসাধীন আছেন। অপর একজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।


    এর আগে গতকাল দুপুরে ডা. আইয়ুব হোসেন জানিয়েছিলেন, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সাতজনের মধ্যে আইসিইউতে থাকা চারজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এইচডিইউতে থাকা বাকি তিনজনের অবস্থাও ভালো না।

    গত বুধবার (২৫ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ সাতজনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ