ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মাদরাসা থেকে তুলে নিয়ে শিশুকে হত্যা

    মাদরাসা থেকে তুলে নিয়ে শিশুকে হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পূর্ব বিরোধের জেরে কক্সবাজারের উখিয়ায় মাদরাসা থেকে তুলে নিয়ে মোহাম্মদ আরাফাত (৯) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।

    বৃহস্পতিবার (২৬ আগস্ট) দিনগত রাতে উপজেলার জালিয়াপালংয়ের সোনাইছড়ির বায়তুশ শরফ নামের একটি মাদরাসার হেফজখানা থেকে তাকে তুলে নিয়ে হত্যা করা হয়।

    আরাফাত ওই এলাকার টমটম ড্রাইভার মো. হাছন আলীর ছেলে। এ ঘটনায় পুলিশ আলমগীর নামের একজনকে আটক করেছে।

    স্থানীয় ও মাদরাসার অন্য শিক্ষার্থীরা জানায়, ওই মাদরাসার বহিষ্কৃত ছাত্র রিফাত মুখ চেপে ধরে আরাফাতকে মাদরাসা থেকে তুলে নিয়ে যায়। পরে খোঁজাখুঁজি করে পার্শ্ববর্তী ঝোঁপ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    প্রতিবেশীরা জানান, আরফাতের পরিবারের সঙ্গে রিফাতের পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ ছিল। এ ছাড়াও বখাটেপনার কারণে রিফাতকে দুই বছর আগে ওই মাদরাসা থেকে বের করে দেওয়ার কথাও জানান তারা।

    উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ মঞ্জুর মোরশেদ বলেন, ঘটনার পর থেকে রিফাত পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ