ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • পদ্মায় ধরা পড়ল ২২ কেজি ওজনের পাঙাশ

    পদ্মায় ধরা পড়ল ২২ কেজি ওজনের পাঙাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দে পরান হালদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙাশ মাছ।

    শুক্রবার (২৭ আগস্ট) ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় এ মাছ ধরা পড়ে।


    দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, শুক্রবার ভোরে পরান হালদার দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেললে তার জালে এ পাঙাশ মাছটি ধরা পড়ে। ওজন দিয়ে দেখা যায় ২২ কেজি ১০০ গ্রাম।

    তিনি আরও জানান, এরপর ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার ৮০০ টাকা দিয়ে মাছটি কিনে এক হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

    মাছটি দেখার জন্য অনেক মানুষের ভিড় হয়। স্থানীয় কয়েকজন জেলে জানান, এ বছর মাঝে মধ্যেই জালে বিভিন্ন রকম মাছ ধরা পড়ছে। এতে করে তাদের ধারদেনা পরিশোধ করে পরিবার পরিজন নিয়ে সুন্দর ভাবে দিন চলছে।

    আবহমানকাল থেকে পাঙাস মাছ এদেশের মানুষের জন্য রসনার উৎস হিসেবে পরিচিত। এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এক সময়ে পাঙাস মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে উচ্চবিত্তের মাছ হিসেবে বিবেচিত ছিল।
     

    বর্তমানে পরিবেশগত পরিবর্তনের ফলে নদীর নাব্য দিন দিন হ্রাস পাচ্ছে। সাথে সাথে এর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পাঙাস মাছের উৎপাদনও ক্রমশ কমে যাচ্ছে।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ