ঢাকা সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বিএনপি নেতা ‘অপহরণ’, আ'লীগ নেতা, সাবেক পুলিশ কমিশনার ও ডিসির বিরুদ্ধে মামলা মোহনায় ভেসে এলো ২২ কেজির কোরাল, ১৯ হাজারে বিক্রি ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে হস্তক্ষেপের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময়ের অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী
  • কীর্তনখোলায় ডুবে গেল দশম শ্রেণীর ছাত্র

    কীর্তনখোলায় ডুবে গেল দশম শ্রেণীর ছাত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী ফাহাদ হাসান (১৭) নামে এক শিক্ষার্থী কীর্তনখোলা নদীতে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হয়। 

    তাকে উদ্ধারে ইতিমধ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কাজ করছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল। 

    তিনি জানান, ৫টা ১৫ মিনিটের দিকে ৯৯৯ নম্বর থেকে কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং ফায়ার সার্ভিসকে পুরো বিষয়টি জানাই। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ওই ছাত্রকে খুঁজতে নদীতে অভিযান চালাচ্ছে। 

    নিখোঁজ ফাহাদ হাসান বরিশাল নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার মাহাবুুব হোসেনের পুত্র এবং জিলা স্কুলের বিজ্ঞান বিভাগে অধ্যায়নরত। 

    ভ্রমনে বের হওয়া অপর বন্ধু ইকবাল মাহামুদ বলেন, খেয়াঘাট থেকে আমরা ১১ বন্ধু মিলে ত্রিশ গোডাউন যাওয়ার জন্য একটি ট্রলার ভাড়া করে রওয়ানা দেই। ঘাট ছেড়ে মাঝ নদীতে আসার পরে হঠাৎ করে ফাহাদ মাথা ঘুরিয়ে নদীতে পড়ে যায়। তখনই আমরা ৯৯৯ নম্বরে কল করি। এর কিছুক্ষণ পরে প্রশাসনের লোক এসে উদ্ধার অভিযান শুরু করে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ