ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • ধানক্ষেতে দুই যুবকের লাশ, পুলিশের ধারণা হত্যা

    ধানক্ষেতে দুই যুবকের লাশ, পুলিশের ধারণা হত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়পুরহাটের দুই উপজেলায় ধানক্ষেত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা হত্যার পর ধানক্ষেতে মরদেহ ফেলে ঘাতকরা পালিয়েছে।


    শুক্রবার সকালে জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ছালাখুর এলাকার ধানক্ষেত থেকে অজ্ঞাত যুবক (২৯) ও ক্ষেতলাল উপজেলার দাশরা এলাকার অন্য একটি ধানক্ষেত থেকে গোলাম মওলা নামে অপর এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

    এলাকাবাসী ও পুলিশের প্রাথমিক ধারণা ওই দুই যুবককে হত্যার পর ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে পালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সকা‌লে ময়নাতদ‌ন্তের জন্য লাশ দুটি জয়পুরহাট আধু‌নিক জেলা হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

    পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব খবরের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে ছালাখুর এলাকার কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর ধানক্ষেতে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। তবে মরদেহের কোনো পরিচয় পাওয়া যায়নি।

    অপরদিকে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নৃরেন্দ্রনাথ মণ্ডল জানান, ক্ষেতলাল উপজেলার সুর্যবান-বক‌শিপাড়া (ঢেলপি) এলাকার ধানক্ষেত থেকে দাশরা-মছন্দাল গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী গোলাম মওলার (৩১) মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ ফেলে পালিয়েছে।

    গোলাম মওলার প‌রিবার সূ‌ত্রে জানা যায়, গোলাম মওলা ক্ষেতলাল থানা বাজারে ক্ষুদ্র পরিসরে মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করতেন। প্রতিদিন তিনি দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরতেন। কিন্তু বৃহস্প‌তিবার রা‌তে বাড়িতে না আসার কারণে তার বাড়ির লোকজন তা‌কে খুঁজতে বের হন। প‌রে তারা সূর্যবান ও বকশিপাড়া (ঢেলপির) নামক স্থানের ধানক্ষে‌তে তার লাশ দেখতে পেয়ে পু‌লি‌শে খবর দি‌লে পু‌লিশ গি‌য়ে লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়। 

    পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জানান, এ ঘটনা দুটির রহস্য উদঘাটনে কাজ শুরু ক‌রে‌ছে পুলিশ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ