ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সেনাদের গ্রীষ্মকালীন মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন প্রধানমন্ত্রী নিজেরা যদি পরিবেশের দিকে খেয়াল না রাখি, তাহলে ভুক্তভোগী আমরাই হবো: প্রধানমন্ত্রী ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম সেনাবাহিনী বারবার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্যাংককে বারে ভয়াবহ আগুন, নিহত ২৭ পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সংবর্ধনা জানাতে বরিশালে ৪০ কি.মি. মানবপ্রাচীর আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বরিশালে স্বাগত প্রধানমন্ত্রী, বাজেটে বঞ্চিত দক্ষিণাঞ্চলবাসীর যত দাবি সড়কপথে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামানের পদায়নের আদেশ বাতিল
  • জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসছে ঢাকায়

    জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসছে ঢাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা প্রতিরোধী ৬ লাখ ডোজ টিকা জাপানের বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের উপহারের পঞ্চম ও শেষ চালান টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

    শুক্রবার (২৭ আগস্ট) রাতে নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইটে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। আগামীকাল শনিবার ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।


    টোকিও বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানায়।

    জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন উপহারের টিকার চালান ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

    করোনা প্রতিরোধে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে জাপানের। এর আগে ২৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

    জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশকে অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১০ লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নাম রয়েছে। সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ